বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ড. মাহাথিরের শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ড. মাহাথির মোহাম্মাদ। অসুস্থ হয়ে তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন। রাশিয়ার সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়েছে— মাহাথির মেয়ে মেরিনা জানিয়েছেন, মাহাথিরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এমনকি মজাও করছেন।

৯৬ বছর বয়সি মাহাথির মানুষকে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তির পর বিভিন্ন দেশের নেতা ও জনগণ মাহাথিরের আরোগ্য কামনা করেছেন। এ প্রসঙ্গে মেরিনা বলেন, যারা মাহাথিরের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেছেন, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন; তাদের প্রতি মাহাথির ও তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাহাথিরকে। সে মাসেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

৮ জানুয়ারি আবার তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। মাহাথির আগেও হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে বাইপাস সার্জারি করতে হয়েছিল। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর এখন কী কী শারীরিক সমস্যা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার মুখপাত্র ও মেয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

 

 

আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit