শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিকর্তৃক নাকচ হওয়া মোবারকবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

সিলেট প্রতিনিধি : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে পেট্রোবাংলার দেয়া আবাসিক গ্যাসে দ্বিগুণ দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নাকচ হওয়ায় লক্ষ লক্ষ অসংগঠিত নির্দোষ সরল প্রাণ গ্যাস গ্রাহকদের পক্ষ থেকে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ মোবারকবাদ জানিয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেট্রোবাংলা এমন এখন নাজুক প্রেক্ষাপটে গ্যাসের দাম দ্বিগুণ প্রস্তাব করেছে যখন ঢাকা সহ সারাদেশে জ্বালানি তেল, চাল, ডাল, আটা, ভোজ্য তেল সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের অবস্থা বিপর্যস্ত থেকে বিপর্যস্ত। মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেয়ার আগেই এখন ৩য় ঢেউয়ে বাংলাদেশ আক্রান্ত। ঠিক এই সময়ে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সংবাদে বাংলার জনগণ আতঙ্কিত হয়ে পড়েছিল। এমনিতে ঢাকা, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে গ্যাসের সংকট চলছে। গ্যাস না থাকায় অনেক বাসা-বাড়িতে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ চলছে। শিল্প কারখানা বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের অভাবে। সরকার মানুষকে গ্যাস দিতে পারছেনা। আবার দাম বাড়ানোর পায়তারা করছে, একেই বলে মরার উপর খাঁড়ার ঘা।

সাফকথা, গ্যাসের ও বিদ্যুতের মূল্য না বাড়িয়ে চুরি ও অপচয় রোধ করার পাশাপাশি এই খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের সনাক্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করে লুটকৃত টাকা উদ্ধার করে গ্যাস-বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়া দাবীই হচ্ছে বর্তমানে গণদাবী। নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা সহ সারাদেশে গ্যাসের অপচয় রোধে প্রিপেইড মিটারের কার্যক্রম তরান্বিত করার জোর দাবী জানিয়ে বলেন, সর্বত্র প্রিপেইড মিটার চালু হলে সরকারের রাজস্বই বাড়বে না বরং গ্রাহকদের সাশ্রয় হওয়ার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit