শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান

আমরা যা করি, দেশকে রক্ষার জন্য : ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

ডেস্কনিউজঃবিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, গণতন্ত্রকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি।’ আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির লবিস্ট নিয়োগের উদ্দেশ্য ছিল খারাপ, দেশের ক্ষতির জন্য। আর সরকার লবিস্ট নিয়োগ করেছে, ওই খারাপ ধারণা কাটানোর জন্য। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্য না মিথ্যা, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনাদের কী মনে হয়। সব মিথ্যা।’

গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। ১০ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম।

বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই নয় যে আমরা লবিস্ট নিয়োগ করেছি দেশকে রক্ষার জন্য, এটা কিন্তু নয়। এর আগে আমাদের খন্দকার মোশাররফ হোসেন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। আশা করি এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।’

কিউএনবি/বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit