শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৩১ Time View

 

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রের জোয়ারে ডলফিনটি ভেসে এসে পশ্চিমের সৈকতের কম্পিউটার পয়েন্ট এলাকার বালুচরে আটকা পড়ে। জানা যায়, কুয়াকাটা সৈকতে বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় নিয়োজিত ব্লুগার্ড সদস্যরা প্রথমে মৃত ডলফিনটি দেখতে পান। প্রায় সাড়ে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটির একটি পাখনা কাটা ছিল। শরীরে ও ঠোঁটে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

এ নিয়ে গত এক বছরে কুয়াকাটা সৈকতে ২২টি মৃত ডলফিন ভেসে এসেছে। এগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে কার্যকরী কোনো পদক্ষেপ নেননি মৎস্য বিভাগ ও গবেষকরা। পরিবেশকর্মী ও ব্লুগার্ড সদস্য হাবিব আকন বলেন, ডলফিনটিকে সদ্য মেরে ফেলা হয়েছে। কারণ তার শরীর গরম ছিল ও জাল পেঁচানো ছিল।

তারা ধারণা করছেন, সাগরে মাছ শিকাররত জেলেদের জালে এটি আটকা পড়ে।  এটিকে মেরে সাগরে ফেলে দেওয়া হয়। ভাসতে ভাসতে এটি সৈকতের বালুচরে আটকা পড়ে। এ সময় কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা ডলফিনটি দেখতে ভিড় করেন। পড়ে ব্লুগার্ড সদস্য ও পরিবেশ কর্মীরা মৃত ডলফিনটি উদ্ধার করে সৈকতে বালুচাপা দেয়। পটুয়াখালী ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ সম্পদ রক্ষা করা না গেলে সামুদ্রিক পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই এ সম্পদ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit