শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

নাটোরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী ও কন্যার এক সাথে আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী ও কন্যার এক সাথে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। পরে নাটোর সদর হাসপাতালে কন্যার মৃত্যু হয়েছে এবং স্ত্রীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার হালসা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত মেয়ে মোছাম্মৎ মুন্নি সাবেক ইউপি সদস্য খোরসেদ আলমের মেয়ে ও নাটোর রাণী ভবানী সরকারী মহিলা কলেজের বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী ছিল। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান ও এলাকাবাসী জানায়, সাবেক ইউপি সদস্য খোরসেদ আলম প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে রেখে গোপনে আরেকটি বিয়ে করেন। এই ঘটনাটি পরিবারের জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

পরে আজ শনিবার এই ঘটনাটি নিয়ে পরিবারের সদস্যদের সাথে ও খোরসেদের স্ত্রী ও মেয়ের ঝগড়া হয়। পরে মা ও মেয়ে তাদের ঘরে গিয়ে এক সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়ে মুন্নিকে মৃত ঘোষণা করেন এবং মা জাহেদা বেগমকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখনো কোন অভিযোগ করা হয়নি থানায়। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit