শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের (কাকড়া) ধাক্কায় ২জন নিহত। শুক্রবার সকাল আনুঃ আটটায় নজিপুর সাপাহার সড়কের করমজা বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলো পত্নীতলা উপজেলার আববর ইউনিয়নের বড় মহরন্দী এলাকার জুয়েলের স্ত্রী বুলবুলি আক্তার শাপলা (৩৫) এবং মৃত ময়েজ উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৫০)।প্রত্যক্ষদর্শী ও পত্নী

তলা থানা সূত্রে জানা যায়, সকালে গ্রামের বাড়ি থেকে ফুফা ফারুক হোসেন ও ভাতিজি বুলবুলি আক্তার একটি অটোরিক্সা যোগে বাড়ী থেকে নজিপুর যাওয়ার উদ্দেশ্য বের হয়ে করমজা বাজার মোড়ে পৌঁছালে অটোরিক্সার এক্সেল ভেঙে অটোরিক্সাটি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল এসময় অপরদিক থেকে দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাক্টর (কাকড়া) তাদের ধাক্কা দিলে ছিটকে পরে ঘটনা স্থলেই মৃত্যু হয় ফারুক হোসেনের। পরে স্থানীয়রা বুলবুলি আক্তার শাপলাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মৃতের সুরতহাল রিপোর্ট তৈরী করে। তবে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit