শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উষ্ণ ভালোবাসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৯০ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবছরের ন্যায় এবারও এলাকার শীতার্ত মানুষের জন্য উষ্ণ ভালোবাসা উষ্ণতা-২০২২ উপহার দিয়েছে ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা।শুক্রবার (২১ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার প্রায় দেড় শতাধিক দুঃস্থ মানুষকে উষ্ণ ভালোবাসার উপহার হিসেবে শীত নিবারণের জন্য কম্বল দেয়া হয়েছে।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান শিপলু।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ সহ উপকারভোগী শীতার্ত মানুষ উপস্থিত ছিলেন। ক্রিয়েটিভ ক্লাব আটোয়ারীর আহবায়ক আবু সাঈদ রাজিব,সদস্য সচিব রুবেল ইসলাম জনি, প্রতিষ্ঠাতা সদস্য আকিব রহমান সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় কম্বল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হয়। উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে বরাবর দৃষ্টান্ত রেখে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit