সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শেরে-বাংলায় ‘ইংলিশ ঝড়’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : আগের দিন সাকিব আল হাসান মিরপুরে ‘স্পোর্টিং’ উইকেটের আশা করেছিলেন। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের উদ্বোধনী ম্যাচেই সাকিবদের প্রতিপক্ষ চট্টগ্রামের জন্য সেই আশা পরিণত হয় দুরাশায়। শেষদিকে বেনি হাওয়েলের ব্যাটে ঝড় না উঠলে চট্টগ্রামের একশ ছাড়াতেই কষ্ট হয়ে যেত। ইংলিশ তারকার ২০ বলে ৪১ রানের ঝড়ে চট্টগ্রামের স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেটে ১২৫ রান। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেরে বাংলার সেই চিরচেনা উইকেটে তারা ৩৩ রানেই ৩ উইকেট হারায়। দলীয় ৬ রানে প্রথম আঘাত হানেন নাঈম হাসান। তার বলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে ফিরেন উইকেটকিপার ব্যাটার কেনার লুইস। তিনে নেমে আফিফ হোসেন একটি ওভার বাউন্ডারি মেরে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ক্যারিবীয় পেসার আলঝারি জোসেফের বলে ১২ রান করে ধরা পড়েন উইকেটকিপারের গ্লাভসে।

এরপর মঞ্চে আবির্ভাব বরিশাল অধিনায়ক সাকিবের। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূল ক্রিকেটের বাইরে থাকা সাব্বির রহমান। চট্টগ্রামের চতুর্থ উইকেটের পতন ঘটান জ্যাক লিন্টট। এই ইংলিশ চায়নাম্যানের ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়ে যান অপর ওপেনার উইল জ্যাক্স (১৬)। দলীয় ৫৬ রানে চট্টগ্রামের ইনিংসের অর্ধেক শেষ হয় মেহেদি মিরাজের বিদায়ে। নাঈম হাসানের বলে টাইমিং গড়বড় করে লিন্টটের হাতে ধরা পড়েন ২০ বলে ৮ রান করা চট্টগ্রাম অধিনায়ক।

শামীম হোসেন (১৪) আর নাঈম ইসলাম (১৪) বড় কিছু করতে পারেননি। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন বেনি হাওয়েল। আলঝারি জোসেফের করা ১৯ তম ওভারে তিনি ২ চার এক ছক্কা মেরে তুলে ১৬ রান। ২০ বলে ৩ চার ৩ ছক্কায় ৪১ রান করা হাওয়েলকে ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে থামান অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১২৫ রান। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন আলঝারি জোসেফ। ২টি নিয়েছেন নাঈম।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলঝারি জোসেফ, জ্যাক লিন্টট, নাইম হাসান ও সালমান হোসেন ইমন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, শামীম পাটোয়ারী, নাইম ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit