বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ ২জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১জন। হতাহতদের বাড়ি জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের নীলগ্রাম মাঠের মধ্যে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলি চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা সিয়াম (১৭) ও ইদ্রিস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে কিশোর সিয়াম মারা যায়। ইদ্রিস কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সিয়াম ধুবইল গ্রামের দাউদের ছেলে।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ধুবইল এলাকায় ট্রলির ধাক্কায় একজন নিহত হয়েছে। তার মরদেহ কুষ্টিয়া হাসপাতালে রয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় উজ্বল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা সাতবাড়িয়া গ্রামের খতিবুর রহমানের ছেলে। মোটরসাইকেল যোগে উজ্বল নিজ বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে উজ্বল ঘটনাস্থলেই মারা যান। পরে দৌলতপুর থানা পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit