শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

স্পোর্টস ডেস্ক :  ফুটবলের মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। এই লড়াইয়ে যেন বাড়তি রোমাঞ্চ থাকে পুরো পৃথিবী জুড়ে। সমর্থকদের মধ্যে নানান তর্ক-বিতর্কের লড়াই চলে। তবুও ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন পুরো পৃথিবীর সমর্থকরাই।

ফুটবল ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম এল গ্লোবো। তাদের প্রতিবেদন বলছে, ২০২২ সালেই প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। যদিও ম্যাচটির সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের জুনেই হতে পারে ম্যাচটি। আর এটি হলে আসন্ন কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ ম্যাচ। গেল বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

আর্জেন্টিনা-ইতালি ম্যাচের কাছাকাছি সময়ে ব্রাজিলেরও থাকার কথা ইউরোপেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তারা মাঠে নামতে পারেন। এরপরই আলবিসেলেস্তদের মুখোমুখি হতে পারেন সেলেসাওরা।

তেমন হলে কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। দু্ই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এর আগে ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit