শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৮৬তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৮০ Time View


সিলেট প্রতিনিধি : ১৯ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও পরবর্তীতে হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গনে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়। বাদ আছর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়। দোআতে বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্ব-পরিবারে করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ করোনা আক্রান্ত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শিরনী বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিছবা উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মাহবুব চৌধুরী, আকতার রশীদ চৌধুরী, শামিম মজুমদার, জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট মহানগর শাখার সভাপতি ইউনুস আহমদ, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও বিএনপি সিলেট মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit