বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নওগাঁয় এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগানে নওগাঁয় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষে পূর্তি ও ১০তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি উত্তাল মাহমুদ এর আয়োজনে শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারের সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জননী ট্রেনিং সেন্টারের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল,সহসভাপতি খোরশেদ আলম, জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল হোসেন, এশিয়ান টেলিভিশনের মান্দা উপজেলা প্রতিনিধি আবু রায়হান, পোরশা প্রতিনিধি শাহ আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এশিয়ান টেলিভিশনের ৯তম জন্মদিনের কেক কাটা শেষে সবাইকে মিষ্টি মূখ করানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit