বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মিডিয়া কাপে ‘টিম সিলেট প্রতিদিন’র জার্সি উন্মোচন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাংবাদিকরা ঘুণে ধরা একটি সমাজে বিপ্লব ঘটান। বর্তমানের প্রেক্ষিতে ভবিষ্যতে কি যায়- তা সব সময় সংবাদের মাধ্যমে ইঙ্গিত দিয়ে থাকেন। ডিজিটালাইজেশনের এ যুগে একটি জাতিকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরীসিম।তিনি আরো বলেন, শরীর ও মনকে চাঙ্গা করতে খেলাধুলার গুরুত্ব রয়েছে। তাই সারাদিন কর্মব্যস্ততার মাঝেও সাংবাদিকদের বিনোদনের জন্য যারা ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন তারা প্রশংসার দাবি রাখেন। মাহা-ইমজা মিডিয়া কাপ টুর্নামেন্টে টিম সিলেট প্রতিদিন আশার আলো ছড়িয়ে দিবে। জয়-পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করে মনের প্রশান্তি পাওয়াই হচ্ছে মূখ্য বিষয়।

তিনি টিম সিলেট প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।মাহা-ইমজা মিডিয়া কার্প ক্রিকেট টুর্নামেন্টে টিম সিলেট প্রতিদিনের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এক জমকালো আয়োজনের মাধ্যমে জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করে সিলেট প্রতিদিন।সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাজলু লষ্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন, চ্যানেল এস ইউকে ক্যামেরপার্সন লিটন চৌধুরী, সিলেটের দিনকালের স্টাফ রিপোর্টার রবি সিংহ রাজেশ, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার মানওবী সিংহ শুভ, প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার আহমেদ জামিল, বাংলা টিভির ক্যামেরাপার্সন আলমগীর হোসেন, শ্যামল সিলেটের স্টাফ রিপোটার ও সিলেট প্রতিদিনের চীফ রিপোর্টার শামীম আহমদ, উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার বিপলু আহমদ, সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, মাসুদ আহমদ রনি, ফটো সাংবাদিক রেজা রুবেল, তারেক চৌধুরী রাহেল, রুহিন আহমদ ও ফারহান আহমদ চৌধুরী।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফরহান আহমদ, তানজির আহমদ, আমিনুর রহমান প্রমুখ।

কিউটিভি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit