বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সংবর্ধিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আইনজীবী সমিতির পুন:নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এপিপিকে ফুলেল সংবর্ধনা দিয়েছে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ। ১৬ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর তালতলার হোটেল গুলশানের অভ্যর্থনা কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় সংবর্ধিত অতিথি এডভোকেট মাহফুজুর রহমান এপিপি বলেন, আদালতে মামলা জট সমস্যা দূর করতে তিনি সাধ্য মত চেষ্টা চালিয়ে যাবেন।

একই সাথে দরিদ্র মেহনতী বিচারপ্রার্থীর পক্ষে আইনী সহযোগিতা দিবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আইন মানাই হলো প্রথম সভ্যতা। বর্তমান সরকার বিভিন্ন ভাবে দেশের দরিদ্র জনগোষ্ঠিকে বিনামূল্যে আইনী সহযোগিতা দেয়ায় বিচারপ্রার্থীরা উপকৃত হয়েছেন। তিনি সব সময় ন্যায় বিচার প্রার্থীর পক্ষে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম সভাপতির বক্তব্যে বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতি জাতির দুর্দিনে কাজ করে যাচ্ছে। তিনি ন্যায় বিচার প্রার্থীর পক্ষে বেশি বেশি করে আইনী সহযোগিতা দেয়ার জন্য এডভোকেট মাহফুজুর রহমানের প্রতি আহবান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, মোঃ মাহবুবুল হক, আবুল বাশার, সাদিকুর রহমান সাদিক, হরিলাল দাস ও আব্দুল করিম পাখী, অটিস্টিক সংগঠক বিদ্যারত্ন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ সুমন, আলাউদ্দিন মাছুম, সহ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার (রেলওয়ে) কানু দাস কাঞ্চন, সহ সাংগঠনিক সম্পাদক পুলক সরকার, মাওলানা আব্দুস সোবহান, নগর ছাত্রলীগ নেতা এম. কাওছার আহমদ প্রমুখ। শেষে সিলেট জেলা আইনজীবী সমিতির পুন:নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এপিপিকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম সহ নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

ৃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit