রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

ডেস্ক নিউজ :  নির্বাচন কমিশন গঠনসহ বেশকিছু ইস্যুতে আজ সোমবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানিয়েছে দলটি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক শুরু হবে। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যেরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কিউএনবি/অনিমা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit