সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ইভিএম স্লো কাজ করছে: আইভী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৮ Time View

 

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অনেক জায়গায় ইভিএম মেশিন স্লো কাজ করছে, অনেক জায়গায় ফিঙ্গার কাজ করতে দেরি হচ্ছে, আঙুলের ছাপ নিতে দেরি হচ্ছে।  যানজট থাকায় ভোটাররা সঠিক সময়ে কেন্দ্রে আসতে পারছেন না। রোববার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ১৩নং ওয়ার্ডের মহিলা কলেজকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নৌকার প্রার্থী বলেন, এসব অভিযোগ একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন বলে। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমি নিজে হাতি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের অভয় দিয়ে এসেছি। অনেকে হাতির ব্যাজ লুকিয়ে রেখেছিল, উল্টো আমি সেই ব্যাজ বের করে ঝুলিয়ে দিয়ে বলেছি আপনাদের কোনো ভয় নেই।

আইভী বলেন, আমি কোনো সন্ত্রাসী বা ক্যাডার লালন পালন করি না। আপনারা নির্ভয়ে থাকুন। আইভী বলেন, বানোয়াট অভিযোগ করে কোনো লাভ হবে না। জনগণ তাদের প্রতিনিধি অনেক আগেই নির্ধারণ করে ফেলেছেন। ফল যাই হোক না কেন, আমি সেটি মেনে নেব।

তিনি বলেন, অনেক জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু আমি এখনও কোনো সমস্যা বা বিশৃঙ্খলতার খবর পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে, আমি চাই শেষ পর্যন্ত যেন পরিবেশ এমনই সুষ্ঠু ও সুন্দর থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit