শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

একবছরেও চালু হয়নি রাবিপ্রবির ক্যাফেটেরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

ডেস্ক নিউজ : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ২০২০ সালে ক্যাফেটেরিয়া উদ্বোধন করলেও তা এখনও চালু করা হয়নি। এক বছরের অধিক সময়ের পরেও ক্যাফেটেরিয়া না পেয়ে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এতে যেমন বাড়ছে ভোগান্তি তেমনি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। 

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের সমস্যাও কোন অংশেই কম নয়। করোনা পরিস্থিতির পরে পুরোদমে ক্লাস শুরু হলে এই ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ধার ঘেষে গড়ে ওঠা কিছু মুদি দোকানই এখন শিক্ষার্থীদের নিয়মিত ভরসা। আর সে মুদি দোকানগুলোর খাবারের দাম, গুণগতমান ও পরিচ্ছন্নতা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। তবুও সেসব খাবার বাধ্য হয়েই গ্রহণ করছেন শিক্ষার্থীরা।

এ নিয়ে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ক্যাম্পাসে আসার পথে সাধারণত ভালো কোন খাবারের দোকান খোলা পাওয়া যায়না। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ক্লাস করতে হয়। এমতবস্থায় শুধু হালকা নাস্তা দিয়ে চলা বেশ কষ্টকর হয়ে যায়। ক্যাফেটেরিয়া চালু থাকলে আমাদের এসমস্যা হতো না।’

এদিকে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও কেন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু হচ্ছেনা এ প্রশ্ন এখন সব শিক্ষার্থীর।

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit