মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মানবতা নেই, মানবতার দেওয়ালে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : রাস্তায়-রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বেড়েছে বাস্তুহীন মানুষের সংখ্যা। শীতে তাদের প্রয়োজন এক টুকরো গরম পোশাক। মানবতার দেওয়ালে তাকিয়ে থাকেন তারা। কিন্তু সে দেওয়ালে নেই মানবিকতার চিহ্ন মাত্রও।সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর গোল চত্বরে রয়েছে একটি মানবতার দেওয়াল। সে দেওয়ালে লাগানো রয়েছে নানান রকম পোস্টার।দুই বছর আগে আখাউড়া প্রবাস বন্ধু  নামের একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন মানবতার এ দেওয়াল।গড়ে তোলার মাসখানেক পরে স্থানীয় সামাজিকতার মতো দেওয়াল থেকেও চলে যায় মানবতা। দেওয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে যান, প্রয়োজনীয় কাপড় নিয়ে যান’ লিখে সেখানে অসহায়, সুবিধাবঞ্চিতদের জন্য কাপড় ঝুলিয়ে রাখা হতো। কিন্তু বর্তমানে মানবতার দেওয়ালখানা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় ব্যবসায়ী শরিফ ভুঁইয়া বলেন, ‘শুরুতে কিছু থাকলেও এখন আর কেউ এখানে কাপড় রাখেন না। দেওয়ার চেয়ে নেওয়ার লোক অনেক বেশি। শুরুতে বেশ কাপড় রাখা থাকতো। ধীরে ধীরে কমতে শুরু করে। অনেক দিন এমনিতেই পড়ে আছে মানবতার এ দেওয়ালটি।’
প্রবাস বন্ধু সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজু খান  বলেন, উপজেলার বহু মানুষের চলাচল এখান দিয়ে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থান এটি। তাই প্রায় দুই বছর আগে আমাদের সংগঠনের চেষ্টায় এ গুরুত্বপূর্ণ স্থানে মানবতার দেওয়াল স্থাপন করে কিছু কাপড় রাখি। দেওয়ালটা ধরে রাখতে না পারার কারন হলো আমাদের সংগঠনের সদস্যরা প্রবাসী তাই পরিচর্যা করার মত কোনো লোকবল নাই। তাছারা বৃষ্টির কারণে এখানে কাপড়-চোপড় রাখলে নষ্ট হয়ে যায় অন্য কোন ভাবে কোন কিছু করা যায় কিনা তা নিয়ে ভাবতেছি।

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit