রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

কোহলি-বাবর-কেন উইলিয়ামসনদের পাশে মিরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ পর্যায় মাতিয়ে যে সব ক্রিকেটার জাতীয় দলের অন্যতম তারকাতে পরিণত হয়েছেন এমন ১১জনকে নিয়ে একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই একাদশে স্বভাবতই নাম উঠেছে সময়ের দুই সেরা তারকা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের। আর ভারত-পাকিস্তানের দুই অধিনায়কের পাশে ঠাঁই হয়েছে বাংলাদেশের স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

একাদশে আরও আছেন ক্যারিবীয় হার্ডহিটার শিমরন হেটমেয়ার, পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি ও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।এক সময় অনূর্ধ্ব-১৯ মাতানো ইংলিশ অধিনায়ক এইউন মরগানও আছেন একাদশে। আর ঠাঁই পেয়েছেন ইংলিশ তারকা ক্রিস ওকস, লংকান ব্যাটার দীনেশ চান্দিমাল। আর গোটা একাদশের নেতা হিসেবে কোহলি বা বাবর আজমকে পছন্দ হয়নি আইসিসির।  আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক কিউই তারকা কেন উইলিয়ামসনকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে।

মিরাজকে একাদশে রাখার বিষয়ে আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘হেটমেয়ারের মত মিরাজ ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে ৬ নম্বরে নেমে ৬০ রান করেন এবং বল হাতে ওপেনার বোলার হিসেবে দুটি উইকেট শিকার করেন। টুর্নামেন্টে চার ফিফটির সাথে ১২ উইকেট ছিল তার। একই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। তিনি ১৭৮ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন এবং ৬ বছর পার করার পর টেস্টে ১ হাজারেরও বেশি রান আছে।’

একনজরে দেখে নিই আইসিসির পছন্দের সেই একাদশ:

বাবর আজম, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, ইয়ন মরগান, শিমরন হেটমেয়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, শাহীন শাহ আফ্রিদি ও কাগিসো রাবাদা

তথ্যসূত্র: আইসিসি

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit