রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মধ্যরাতে হাসপাতালে আগুন, রাস্তায় রোগীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ Time View

 

ডেস্ক নিউজ : বরগুনা জেনারেল হাসপাতালে মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানান হাসপাতালের ভর্তি রোগীরা। তারা জানান, রাত দেড়টার দিকে সব রোগী তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারপাশে ধোঁয়া দেখতে পান তারা। এ সময় হাসপাতালের কর্তব্যরত নার্স ও ডাক্তাররা সব রোগীকে দ্রুত নিচে নামতে বলেন। 

হাসপাতালে দ্বিতীয় তলায় ভর্তি সব রোগী বেড থেকে বেরিয়ে হাসপাতালের সামনের রাস্তায় আশ্রয় নেয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। রোগীর স্বজন মাহতাবউদ্দিন বলেন, আমার ছোট ভাইয়ের টাইফয়েড, সে পুরুষ ওয়ার্ডে ভর্তি। আমি আজকে তার সঙ্গে ছিলাম। আমরা ঘুমাচ্ছিলাম, মানুষের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেলে দেখি আশপাশে ধোঁয়া ও পোড়া গন্ধ। পরে দ্রুত ভাইকে নিয়ে হাসপাতালের সামনের রাস্তায় গিয়ে দাঁড়াই। 

রোগী ছবি রানী বলেন, আমার শরীর দুর্বল তাই হাসপাতালে ভর্তি হয়েছি বিকালে। রাতে ডাক্তার স্যালাইন লাগিয়ে দিলে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে দেখি সবাই দৌড়াদৌড়ি করছে। তখন স্যালাইন খোলার জন্য নার্সদের ডাকতে থাকি। তবে কেউ আসেনি, ফলে স্যালাইন লাগানো অবস্থায়ই সামনের রাস্তায় গিয়ে উঠি। সেখানে আরও অনেক মানুষ ছিল। বরগুনা সদর থানার উপপরিদর্শক হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাই। তারপর বিদ্যুৎ বিভাগকে ঘটনাটি জানালে তার এই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। অগ্নিকাণ্ডের মাত্রা অতটা না থাকলেও আতঙ্কে অসুস্থ রোগীরা আরও অসুস্থ হয়ে যায়। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit