শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো আস্ফালন করে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

ডেস্ক নিউজ : বিদেশে থেকে দেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে কয়েকজন চিহ্নিত ব্যক্তি অপপ্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এ সময় সাংবাদিকরা অপপ্রচারকারীদের কোনো তালিকা সরকারের কাছে রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন, দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালান, বিদেশিদের কাছে অপপ্রচার চালান; সেগুলো তো রাষ্ট্রদ্রোহী কার্যক্রম। 

সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করেন বা যুক্ত থাকেন, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্ত গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো করেন আমরা অনেকটা জানি। আরও কারা কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে। তালিকায় কারা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছেন আমরা জানি, আপনারাও জানেন। অনেক লোক এ কাজগুলো করছেন। কিন্তু চিহ্নিত কয়েকজন আছেন যারা ক্রমাগত এ কাজগুলো করে যাচ্ছেন।

এর আগে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, বিদেশে থেকে অনেক লোক এমন মিথ্যাচার করছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারেন কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও তারা বলতে পারেন না। এটা রাষ্ট্রদ্রোহী। ব্যক্তির বিরুদ্ধে বলতেই পারেন। আরেকটা হচ্ছে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী যেসব কাজ বিদেশে বসে যারা করছেন, তাদের যেন পাসপোর্ট বাতিল করা হয়, সেজন্য আমরা পরামর্শ দিয়েছি তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে কী কী করছে, রাষ্ট্রবিরোধী কী কাজ করলো, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখা যায় তারা সক্রিয়ভাবে অব্যাহত ভাবে এই কাজ করে যাচ্ছেন, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit