সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নৌকা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সংবাদ সম্মেলনে নোয়াখালী পৌর আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২০১ Time View

 

ডেস্ক নিউজ : নোয়াখালী পৌরসভা নির্বাচনে নৌকা নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে পৌর আওয়ামী লীগ। সম্প্রতি মেয়র প্রার্থী ভাইয়ের পক্ষে ডিসি অফিসের কর্মচারীদের প্রচারণাকে ইঙ্গিত করেছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা। নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

বক্তারা বলেন, পৌরসভা নির্বাচনে কালো টাকা বিতরণ হচ্ছে, নৌকাকে হারানোর জন্য সরকারি কর্মচারীদের ব্যবহার করছে একটি পক্ষ। নোয়াখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু নৌকা যাদের পরিচয় তারা নৌকার সঙ্গে বেইমানি করলেও সাধারণ মানুষ কোনও বেইমানি করবে না। নৌকা প্রতীকের প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল বিগত সাড়ে ৫ বছরে যে উন্নয়ন করেছে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তার প্রতিদান দেবে বলেও আশা করেন তারা। নোয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মোবাইল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন লুৎফুল হায়দার লেলিন। তার বড় ভাই বরিশাল জেলা প্রশাসক।

গত ১০ জানুয়ারি লেলিনের পক্ষে প্রচারণায় অংশ নেয় বরিশাল জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। এ ঘটনায় সমালোচনা শুরু হলে নোয়াখালী জেলা প্রশাসন থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উল্লেখ, আগামী ১৬ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। এছাড়া স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেলিন মোবাইল ও বিএনপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরন কম্পিউটার, শহর বিএনপির সভাপতি আবু নাছের নারিকেল গাছ প্রতীকসহ মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit