সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির চাকায় নিষ্প্রাণ হলো বোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ Time View

 

ডেস্ক নিউজ : স্কুলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে রাজিয়া সুলতানা নূপুর (১৪) সদর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল করোনার টিকা নিতে। জীবন রক্ষায় টিকা নিল ঠিকই, তবে শেষরক্ষা আর হলো না। টিকা নিয়ে চাচাতো ভাইয়ের মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নরসুন্দা নদীর সেতুর পাশে কাভার্ড ভ্যানের চাপায় সে নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নূপুর হচ্ছে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের মো. খুরমের মেয়ে। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। গতকাল ছিল ওই স্কুলের করোনার টিকা নেওয়ার নির্দিষ্ট দিন। সকালে অন্য শিক্ষার্থীদের সঙ্গে এসেছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নবম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পন্ন হলে চাচাতো ভাই হামীম মিয়ার (৩০) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। 

হামীম জানান, তিনি বোনকে পেছনে বসিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ওপর সেতুটি পার হতেই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ওই সময় বোন ছিটকে পড়ে যায় ভ্যানের নিচে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে ভাই কোনোভাবেই মেনে নিতে পারেনি। এ অবস্থায় ‘বোন বোন’ বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। তার এ মৃত্যুতে উপস্থিত সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। এ বিষয়ে থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, জনতা ধরে চালককে থানায় সোপর্দ করেছে,  কাভার্ডভ্যানও আটক রয়েছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit