রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

র‌্যাংকিংয়ে লিটন-মুমিনুলদের উন্নতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া বাংলাদেশের ব্যাটার-বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দ্বিতীয় টেস্টে হেরে গেলেও ক্রাইস্টচার্চে অসাধারণ খেলেছেন লিটন দাস। সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে তাঁর। র‌্যাংকিংয়ে এগিয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেনও। দুই ম্যাচের সিরিজে ১৯৬ রান করে লিটন ব্যাটার তালিকায় ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম স্থানে। ৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অধিনায়ক মুমিনুল।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৮৮ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল, সিরিজে তাঁর সংগ্রহ ১৩৮ রান। শান্ত ২১ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে এসেছেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় এনে দেন পেসার এবাদত হোসেন। সিরিজে ৯ উইকেট নিয়ে বোলিং র‌্যাংকিংয়ের ৮৮তম স্থানে তিনি। তাঁর উন্নতি হয়েছে ১৭ ধাপ। উল্লেখ্য, ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন দুই অস্ট্রেলিয়ান। বোলিংয়ে শীর্ষে প্যাট কামিন্স, ব্যাটিংয়ে মার্নাস লাবুশানে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit