বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীতে টিএমএসএস-এর উদ্যোগে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চারশত হতদরিদ্র শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় টিএমএসএস দিনাজপুরের বিভাগীয় প্রধান মনি শংকর হাওলাদার-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে উত্তরবঙ্গের দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের মাঝে কম্বল বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।

এসব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। তাহলেই মানুষের কষ্ট লাঘব হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিএমএসএস-এর সহকারী বিভাগীয় প্রধান মোতালেব হোসেন, পঞ্চগড় জোন প্রধান নাজিবুল হক, আটোয়ারী শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, সোভা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit