শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

প্রযুক্তির যেসব তথ্য এখনো অজানা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ফিনল্যান্ডের ব্র্যান্ড নোকিয়া মোবাইল ফোন বিক্রি করার আগে বিভিন্ন আইটেম বিক্রি করত। এর মধ্যে রয়েছে, টয়লেট পেপার, টায়ার, কম্পিউটার ও ইলেকট্রনিক্স পণ্য।

* বিশ্বে শতকরা ৯০ ভাগেরও বেশি মুদ্রা ডিজিটাল। এর মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন কেনাকাটা এবং ক্রিপ্টোকারেন্সি। কাগুজে নোট আর ধাতব মুদ্রা আকারে আছে শতকরা আট ভাগ।

* ২০২০ সালের হিসাবে, সাড়ে ৪৫ কোটিরও বেশি ওয়েবসাইট তাদের কনটেন্ট ব্যবস্থাপনার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এর মানে হচ্ছে, ওয়েবসাইটের বাজারে ওয়ার্ডপ্রেসের দখল শতকরা ৩৫ ভাগ!

* ২০১৯ সালের মে মাস পর্যন্ত হিসাব অনুসারে প্রতি মিনিটে ইউটিউবে ৫০০ ঘণ্টারও বেশি ভিডিও আপলোড করা হয়। এর মানে হচ্ছে প্রতি ঘণ্টায় প্রায় ৩০ হাজার ঘণ্টার নতুন কনটেন্ট আপলোড হয়।

* প্রতি ১ কোটি ২০ লাখ স্প্যাম ইমেলের মধ্যে গড়ে কেবল একটির ‘রিপ্লাই’ আসে। শুনতে যদি খুব বেশি মনে না হয় তাহলে জেনে রাখুন, প্রতিদিন ১ হাজার ৪০০ কোটি স্প্যাম মেইল পাঠানো হয়।

* স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের যাত্রা ১৯৩৮ সালের মার্চ মাসে, একটি মুদি দোকান হিসাবে। ষাটের দশকে স্যামসাং ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে।

* ওপরের বিচিত্র সব তথ্য জেনে আপনি অবাক হচ্ছেন, আসলে মাত্র ৮০ মিলিসেকেন্ড আগে জানা তথ্য নিয়ে আপনি অবাক হচ্ছেন। বেইলোর কলেজ অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে, ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য অনুভব করতে সময় লাগে ৮০ মিলিসেকেন্ড।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit