বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আর্জেন্টিনায় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জেলের ভিতর কারাবন্দির সঙ্গে ঘনিষ্ঠ নারী বিচারক, ভিডিও ফাঁস!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ঘটনাটি আর্জেন্টিনার। দেশটিতে ক্রিস্টিয়ান বুস্টোস নামে একটি ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তাকে খুন করেন। সেই ঘটনায় তাকে গ্রেফতার করে জেলে রাখা হয়। কিন্তু সেই বন্দির সঙ্গে জেলের ভেতরই এক নারী বিচারকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হল, যিনি তার সাজা কমানোর সুপারিশ করেছিলেন।

জানা গেছে, ক্রিস্টিয়ান বুস্টোস নামের ওই বন্দিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত কি না, তা নিয়ে বিচারকদের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে ছিলেন মারিয়েল সুয়ারেজ নামের ওই নারী বিচারপতিও। কমিটির সব বিচারক যখন ওই বন্দির যাবজ্জীবনের পক্ষে সায় দিয়েছেন, তখন একমাত্র সুয়ারেজই বিরোধিতা করে বন্দির শাস্তি কমানোর পক্ষে মতামত দেন।

এই ঘটনার এক সপ্তাহ পর বিচারক সুয়ারেজকে সেলের ভিতরে ঢুকে বন্দি ক্রিস্টিয়ান বুস্টোস-কে চুম্বন করতে দেখেন এক নিরাপত্তারক্ষী। সেই ঘটনার ভিডিও করেন তিনি। ভিডিও প্রকাশ্যে আসায় সুয়ারেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

তবে সুয়ারেজের তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। 

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম টোডো নটিসিয়াস সুয়ারেজের বক্তব্য উদ্ধৃত করে জানায়, “বন্দির সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। ওকে নিয়ে একটা বই লিখছি। আমাদের দু’জনের মধ্যে কাজের সম্পর্ক, তার বাইরে কোনও সম্পর্ক নেই।” 

সুয়ারেজের আরও দাবি, তাদের দু’জনের মধ্যে গোপন কথা হচ্ছিল। আশপাশে ক্যামেরা এবং লোক চলাফেরা করায় খুব কাছাকাছি কথা বলতে হচ্ছিল। তবে বন্দিকে চুম্বনের বিষয়টি সরাসরি মিথ্যা বলেই দাবি করেছেন সুয়ারেজ। সূত্র: ডেইলি মেইল

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit