বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দেউলগ্রাম মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ১৬ জানুয়ারি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮৫ Time View

 

সিলেট প্রতিনিধি :  নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব চুড়ামনি প্রভুপাদ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব বিয়ানীবাজার সিলেটের চারখাইয়ের দেউলগ্রামস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে, ১৬ জানুয়ারি রবিবার ভোর ৪টায় মঙ্গল আরতি দর্শন, সকাল ৬টায় নগর পরিক্রমা কীর্ত্তন, বিকেল ৪টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রীযুক্ত মনোজ বিকাশ দেবরায়, রাত ৮টায় ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস, পরিবেশনায় শ্রীযুক্ত রতিশ দাস।

১৭ জানুয়ারি সোমবার ব্রাহ্ম মুহুর্ত থেকে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ১৮ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টা থেকে সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নামসুধা পরিবেশন করবেন মা আনন্দময়ী সম্প্রদায়-গোপালগঞ্জ, স্বামী বিবেকান্দ সম্প্রদায়-বরিশাল, জয় রাখাল সম্প্রদায়-ময়মনসিংহ, নবসখী সম্প্রদায়-গোপালগঞ্জ ও গোবিন্দ মন্দির সম্প্রদায়-খুলনা। ১৯ জানুয়ারি বুধবার সকাল ৮টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন, পরিবেশনায় শ্রীযুক্ত রতিশ দাস। ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দেউলগ্রামস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রীগুরু চরণাশ্রিত শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit