শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

চরভাগায় ধর্ষণ ইভটিজিং ও শিশু নির্যাতনের প্রতিবাদে যুব সমাজের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২০৭ Time View

 

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি :  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগায় যুব সমাজের আয়োজনে ধর্ষণ, ইভটিজিং ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) দুপুর ২টায় চরভাগা ইউনিয়নের শনিকান্দি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুব সমাজের পারভেজ বেপারী, মামুন বেপারী, শাহ আলম বেপারী প্রমূখ। বক্তারা বলেন, চরভাগা শনিকান্দি গ্রামের ইসুব মোল্যার ছেলে রাজিব মোল্যা (২৫) এলাকায় শিশু থেকে শুরু করে বিবাহিত মহিলাদের উতক্ত্য করে থাকে। রাজিবের যৌন হেনস্তা ও ধর্ষণ আতঙ্কে রয়েছে এলাকার শিশু থেকে বিবাহীত নারীরা। প্রায় ১৫ দিন পূর্বে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে রাজিব জোর করে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চাচাতো ভাই টের পেয়ে ধর্ষণের হাত থেকে শিশুটিকে রক্ষা করে। সেই ঘটনায় সমাজের মুরব্বি কাদের বেপারী অন্যান্য মুরব্বিদের উপস্থিতিতে চরিত্রহীন রাজিবের বিচার করেন।

তখন ছেলেকে ১ মাসের মধ্যে বিয়ে দেয়ার জন্য রাজিবের পিতাকে উপস্থিত মুরব্বিরা চাপ প্রয়োগ করেন। সেই ঘটনার ১৫ দিনের মধ্যে রাজিব আরও একটি জঘণ্য ঘটনা ঘটায়। সে রাত ১২টার সময় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করে। তখন এলাকার যুব সমাজের কাছে রাজিব ধরা খায়। এই ধর্ষক রাজিব এলাকায় থাকলে শিশু থেকে শুরু করে কোন নারীই নিরাপদে থাকতে পারবে না। আমরা যুব সমাজের পক্ষ থেকে এই ধরণের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সমাজের মুরব্বিরা যেন কোন কিছুর বিনিময়ে এই ধরণের ধর্ষকদের বিনা বিচারে ছেড়ে না দেন। তাহলে আমাদের মা-বোন সহ কোন শিশুও নিরাপদে থাকতে পারবে না।

এই বিষয়ে সমাজের মুরব্বি কাদের বেপারী বলেন, পূর্বে এই রাজিবকে নিয়ে একটি শালিসি করেছিলাম। এখন তার বিরুদ্ধে আবারও একটি অভিযোগ এসেছে। আমরা সামাজিক ভাবে তার বিচার করব এবং শেষ বারের মতো শতর্ক করে দিব। অভিযুক্ত রাজিবের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার পিতা ইউছুব মোল্যা বলেন, মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজতেছি। ছেলে কখন কোথায় যায় তাতো বলে যায় না। তবুও যত দ্রুত সম্ভব ছেলেকে বিয়ে দিয়ে দিব।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit