শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দেশে আরো ৯ জনের ওমিক্রন শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

ডেস্ক নিউজ : দেশে আরো ৯ জনের নমুনায় করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। আজ সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এ তথ্য আপলোড করা হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি।

জানা গেছে, নতুন শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছে। গেল ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit