মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

হাতিরঝিলে ম্যারাথন, তীব্র যানজটে স্থবির ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৯২ Time View

 

ডেস্ক নিউজ : হাতিরঝিলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২২’ -এর আয়োজন উপলক্ষ্যে  রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে রামপুরা, মহাখালী, বাড্ডা লিংক রোড, মালিবাগ রেলক্রসিং, তেজগাঁও শিল্পাঞ্চল ও মগবাজার এলাকায় যানজট বেশি দেখা গেছে। সকাল থেকে দুপুরে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কর্মজীবী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।  দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো যানবাহন না পেয়ে অনেককে হেঁটে কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। শিক্ষার্থীদের হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা যায়। রোগী হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়েছেন কেউ কেউ। 

মূলত ম্যারাথনকে কেন্দ্র করে পুরো হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকায় এর আশপাশের সড়কগুলোতে এ যানজট সৃষ্টি হয়। এছাড়া ম্যারাথনকে কেন্দ্র করে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ থাকায় ভোগান্তি আরো বাড়ে।  সকালে বাড্ডা-গুলশান থেকে অনেকেই কারওয়ান বাজার, রামপুরা হয়ে গন্তব্যস্থলে পৌঁছুতে পারেননি। বিষয়টি না জেনে অনেক যাত্রীই গুলশান জেটি থেকে ফিরে গেছেন। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।

ভোগান্তির শিকার একজন জানান, ‘সকালে বাসা থেকে বের হয়েছি। প্রতিদিন কাওরান বাজারে অফিস করার জন্য হাতিরঝিল ব্যবহার করেই অফিসে যাই। কিন্তু আজ থেকে হাতিরঝিল বন্ধ। এখন কোনও যানবাহন পাচ্ছি না। অফিসে পৌঁছাতে অনেক দেরি হবে।’  একইভাবে উল্টো দিকেও ভোগান্তিতে পড়েছেন কারওয়ান বাজার, রামপুরা থেকে গুলশান-বাড্ডায় আগত মানুষেরা। এদিকে মালিবাগ রেলক্রসিং থেকে গুলশান লিংক রোড পর্যন্ত একদিকের সড়ক বন্ধ থাকায় সেখানে যানজট সবচেয়ে বেশি। রামপুরা ইউলুপ ও এর নিচে কোনো গাড়ি নড়াচড়া করতে পারছে না।

বিকল্প সড়ক ব্যবহারের কারণে প্রচণ্ড ট্রাফিক জ্যাম দেখা গেছে বিজয় সরণি হয়ে মহাখালী ও মগবাজারের দিকে চলাচলকারী সড়কে। গাড়িগুলোকে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে দেখা যায় সেখানে। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো যানবাহন না পেয়ে হেঁটে কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। উল্লেখ্য, আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, ঢাকা ম্যারাথন সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিঝিলে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যানবাহন নিয়ে যারা যেতে চান, সেদিন তাদের মগবাজার, মৌচাক সড়ক দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

একইভাবে রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে চান বা পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তাদের গুলশান বাড্ডা লিংক রোড এবং পুলিশ প্লাজা-শুটিং ক্লাবের মাঝের রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়। ম্যারাথন দল কোনো সড়ক অতিক্রম করার সাথে সাথে সে সড়কটি খুলে দেয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit