রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নওগাঁয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার এক যুগপূর্তি পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৯৩ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : ‘‘আংশিক নয়, পুরো সত্য”ÑÑÑশ্লোগান সামনে রেখে দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এক যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে শুভ সংঘের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকীর এক যুগপূর্তি উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।

এসময় অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, প্যারিমোহন গ্রস্থাগের সভাপতি জিয়াউল হক বাবলু, সাবেক অধ্যপক বিশিষ্ট্য সাহিত্যিক ও কবি ম.আ.ব.সিদ্দিকী বাদাম, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসমত আলী, সাবেক ব্যাংকার জহুরুল ইসলাম, সমাজসেবক জোবায়ের আলম সিন্ধু, বেলাশেষের নির্বাহাী পরিচালক তসলিমা ফেরদৌস (মিলি), বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিবিএ নেতা মাহমুদুল হক সোহেল, শুভ সংঘের নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি মাহবুব হাসান মেহেদীসহ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি ও সমাজকর্মী সহ শুভ সংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকায় শুধু সংবাদই প্রকাশ করে না দেশের ক্রান্তিকালে দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit