বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মিলার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুড়িগ্রামে শীতে বাড়ছে ডায়রিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ : কুড়িগ্রামে শীতের কারণে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যা সংকটে ওয়ার্ডের মেঝেতেও বিছানা করে চিকিৎসা নিতে দেখা যায় অনেক রোগীকে। গত কয়েক দিনে জেলার জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এমন তথ্য পাওয়া যায়। রবিবার হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৫২ জনের মত। যাদের ৪০ জনই শিশু। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স জানান, গত কয়েকদিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা আমাদের এখানে অনেক বাড়ছে। এসব রোগীর মধ্যে শিশুই বেশি।এখনও এই ওয়ার্ডে ৫০ জনেরও বেশি শিশুসহ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

অপর এক কর্তব্যরত নার্স লাবনী বেগম জানান, অতিরিক্ত শীতের ঠান্ডার কারনে হাসপাতালে ক্রমেই রোগীর সংখ্যা বাড়ছে। আর অতিরিক্ত রোগী সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন।তবে আমাদের চিকিৎসার কোন ত্রুটি নেই। স্যালাইনসহ সবধরনের সাপোর্ট আমরা বাচ্চারাসহ সকলকে দিচ্ছি। হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ বলেন, শীত এলেই কুড়িগ্রামের শিশুরা ডায়রিয়া আক্রান্ত হয় বেশি। অতিরিক্ত ঠান্ডার কারণে এটি এবারেও বেড়েছে। তবে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে রোটা ভাইরাল নামক ডায়রিয়ার প্রকোপ এটি। এ অবস্থায় শিশুদের বাইরের খাবার না দেয়াই উত্তম।

পাশাপাশি শিশুদের যেন কোনভাবেই ঠান্ডা না লাগে সেজন্য শীতের মধ্যে শিশুদের বাইরে বের করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি তাদেরকে গরম পোশাক পরিয়ে রাখতে হবে। জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার হাসপাতালে শিশুসহ ডায়রিয়া রোগী বাড়ার কথা স্বীকার করে জানান, শীত বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর প্রকোপ একটু বেড়েছে। এদের মধ্যে শিশুদের আক্রান্তের হার বেশি।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit