মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

তুরুকখলা হাড়িয়ারচরের বিশিষ্ট মুরব্বি আকদ্দস আলী’র ইন্তেকাল, দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের প্রবীণ মুরব্বি, হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদের পিতা আকদ্দস আলী (৮০) গত ৯ জানুয়ারী রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতি, নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা রবিবার বাদ আছর তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ।

দোয়া পরিচালনা করেন তুরুকখলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আছকর আলী। পরে পঞ্চায়েতী গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতায়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, তবারক আলী, শুক্কুর আলী, রাসাইদ আলী, দক্ষিণ সুরমা আল ইসলার সাবেক সভাপতি এইচ এম ফয়সল, বর্তমান সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাই, হাফিজ মাহবুবুল আলম চৌধুরী, প্রবাসী আব্দুল কাইয়ুম,কামরান আহমদ, কবির আহদ, ইঞ্জিয়ার জামাল আহমদ, আব্দুল আহাদ, জুনেদ আহমদ জুবেল আহমদ সহ এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

বিভিন্ন মহলের শোক প্রকাশ মাওলানা মুফতি সুলাইমান আহমদের পিতা ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিকের চাচা ও প্রবীন মুরব্বি আকদ্দস আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক। তারা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, অনুরূপ শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক,সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit