রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র বিরুদ্ধে। তার নাম শাকিল (২০)। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ ঝাশজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে। আজ রবিবার ভোরে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস্যরা ওই যুবককে আটক করে নিয়ে যায় বলে জানা যায়। 

তবে বিজিবি কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বিষয়টি শুনেছেন বলে স্বীকার করলেও এখনও তা পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, আমরা অফিসিয়ালি বার্তা প্রেরণ করলেও এখনও কোনো উত্তর পাইনি। সীমান্তের এলাকাবাসীরা জানায়, রবিবার ভোরবেলা গরু পাচারকারী চক্রের কয়েকজন সদস্য পাথরডুবির ওই সীমান্তের সীমানা পিলার ৯৭৬/৬ এস হতে প্রায় দেড়শত গজ ভারতের ভেতরে ধলবাড়ি নামক স্থানে ঢুকে পড়ে। এ সময় ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত দলের সদস্যরা তাদের দেখে ধাওয়া করে। দ্রুত এসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও শাকিল বিএসএফের হাতে আটক হয়। পরে তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit