বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সরকারের সহায়তায় কেউই অসহায় থাকবে না : পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

ডেস্ক নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের সহায়তায় দেশে কেউই অসহায় ও দুস্থ থাকবে না। সরকারের নেওয়া দুরদর্শী পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে সকল শ্রেণির মানুষের অবস্থার উন্নয়ন হবে। আজ জেলার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার দুস্থদের মধ্যে ঢেউটিন, মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শংকর জাতের বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনগণকে দেওয়া শংকর জাতের গরু মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অভাবনীয় উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেল যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে মানুষ লোডশেডিংয়ের কথা ভুলে গেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

মন্ত্রী এছাড়াও  আজ উপজেলার হাজীগঞ্জ বাজার রেল স্টেশন হতে তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit