রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি সেবাধর্মী কাজ: স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৮১ Time View

 

সিলেট প্রতিনিধি :সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি সেবাধর্মী কাজ। গত (৯জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জের পাহাড়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিবজ্ঞানে জীবসেবাকে উপজীব্য করে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক জীবন কুমার চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক রাজকুমার দাশ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আশ্রমের উপদেষ্টা সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রাক্তন ব্যাংকার অনাথ বন্ধু এষ, অশোক কুমার দে, এডভোকেট শরদিন্দু পাল, অজিত ভট্টাচার্য্য, ব্যবসায়ী নীলেন্দু চৌধুরী, ব্যাংকার সুবিনয় রায়, ইঞ্জিনিয়ার শিতাংশু দাশ প্রমুখ।

এছাড়া আশ্রম কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শিক্ষক অজিত কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী সূত লাল দাশ, নীলেন্দু শেখর দাশ, সৈলেশ দাশ, অমর সূত্রধর, নারায়ন সরকার, রামেন্দ্র চন্দ্র দাশ এবং পূজারী অজয় চক্রবর্তী প্রমুখ। শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit