বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন বইয়ের খুশিতে আত্মহারা সোনামণি কিন্টারগার্টেন এর শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ Time View

 

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: : বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে নানা আয়োজন। বই পেতে সকাল সকাল স্কুলে হাজির শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় পাবনা শহরের সোনামণি কিন্টারগার্টেনে বই বিতরণের আয়োজন করা হয়। আলোচনাপর্ব শেষে শিক্ষার্থীদের হাতে বই ও ফুল তুলে দেয়া হয়। নতুন বই ও ফুল পেয়ে খুশিতে আত্মহারা কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসবে এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে।

সেই সাথে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে স্বাস্থ্যবিধী মেনে স্কুলে আসার নির্দেশ দেন এবং শিক্ষার্থীদেরকে ক্লাসে স্বাস্থ্যবিধি মেনে বসার আহ্বান জানান। এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিশীথ কুমার বিশ্বাস, প্রতিষ্ঠানের উপদেস্টা মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন, আকাশ নিউজ ২৪ডটকম এর নিজস্ব প্রতিবেদক আসাদুল ইসলাম শফিকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনামণি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. বরকত আলী। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit