বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম

হাতিঝিলে সোমবার দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৬১ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানীর হাতিরঝিলে আগামীকাল (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২২’ । এ উপলক্ষে সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিঝিলে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যানবাহন নিয়ে যারা যেতে চান, সেদিন তাদের মগবাজার, মৌচাক সড়ক দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

একইভাবে রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে চান বা পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তাদের গুলশান বাড্ডা লিংক রোড এবং পুলিশ প্লাজা-শুটিং ক্লাবের মাঝের রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ম্যারাথন দল কোনো সড়ক অতিক্রম করার সাথে সাথে সে সড়কটি খুলে দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit