শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

‘এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

ডেস্ক নিউজ : করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রবিবার ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা জানান। এক বক্তব্যে তিনি বলেন, আমরা লকডাউনের কথা ভাবছি না। তবে অনেকে বলছেন। অনেকে আরো সতর্ক হতে বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যা বলবে তাই করা হবে। 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরো ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে। গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর রবিবার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত। আজ গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit