শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভয় না পেয়ে সবাই করোনাভাইরাসের টিকাটা নিয়ে নিন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘আমরা মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রেখেছি।একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে। দেশবাসীকে আহ্বান জানাবো, অনেকে ভয় পান, শরীরে সুঁই ফোটাবে সেই ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল। করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রনের হাত থেকে বাঁচার জন্য টিকা নিতে হবে। ওমিক্রনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে; সে জন্য আমরা ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থাও নিয়েছি। সবাইকে অনুরোধ করবো, ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকা নিলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। ইতিমধ্যে আমরা ১৩ কোটি ডোজ টিকা প্রদান করেছি। ডাবল ডোজ দেয়া হচ্ছে। বুস্টার ডোজ দেওয়াও শুরু করেছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটিই আমি চাই।’

আজ রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি ওমিক্রনের সংক্রমন প্রতিরোধ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে ওমিক্রনটা ছড়াচ্ছে। এ সংক্রমণ ঠেকাতে আমাদের দেশের মানুষের স্বাস্থ্যসুরক্ষার বিধিগুলো মেনে চলতে হবে। শীতকালে প্রাদুর্ভাবটা বাড়ে। শীতকালে আমাদের দেশে সর্দি-কাশিটাও বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে মাস্কটা ব্যবহার করবেন। খুব বড় জনসমাগমে যাবেন না। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন। বড় সমাবেশ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যসুরক্ষা বিধি সবাই মেনে চলবেন।’

ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‌‘এ দেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এ দেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। দেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা পাবে। এ বিষয়ে আমরা অনেকদূর অগ্রসর হয়েছি। মানুষকে ঘর করে দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।’

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit