রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

আখাউড়া নুরপুর খাজা বাবার আশেকানের উদ্যোগে ২ দিন ব্যাপী ওরশ উদযাপন 

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত সুফীসাধক, হযরত খাজা বাবা গরীবের নেওয়াজ, মঈনুদ্দিন চিছতী,আজমেরী সান জারী (রহঃ) এর স্মরনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নুরপুর পশ্চিম পাড়া আশেকানে চিছতিয়ার খানকা শরীফের সকল ভক্ত বৃন্দ এবং আপামর জনসাধারনের উদ্যোগে ২ দিন ব্যাপী ২৫ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ও ৭ জানুয়ারী  বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। 

ওরশ উদযাপনের ২য় দিনে ওরশ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার উপস্থিতিতে শুক্কু মিয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা ভ্যান শ্রমিকলীগের উপদেষ্টা দানীজ খলিফা,পৌর যুবলীগের সভাপতি মনির খান,১নং ওয়ার্ডের  সদ্য সাবেক মেম্বার হান্নান মিয়া সহ আরো অনেকে। এ সময় হাজারো বক্ত আশেকানের উপস্থিতিতে ১ম দিনে ওয়াজ মাহফিল ও ২য় দিনের বাংলাদেশের সুনামধন্য গায়ক আশিক,রুমি পাগলী ও নিউ শান্তা বাউল  গান পরিবেশন করেন। 

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা-আখাউড়ার টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গণকন্ঠের আখাউড়া প্রতিনিধি বিশিষ্ট দলিল লেখক সার্ভেয়ার আমিন বাদল আহমেদ খান, বাংলাদেশ বুলেটিন আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ, আমাদের নতুন সময় আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, ওরশ পরিচালনা কমিটির সদস্য, হামিদ মিয়া,কালু মিয়া,শাহজাহান মিয়া,আলম মিয়া,মান্নান ভান্ডারি,সুমন মিয়া,রউফ চৌধুরী সহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit