শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

হাসপাতালে বসে ষড়যন্ত্রে লিপ্ত খালেদা জিয়া : নৌপ্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View

 

ডেস্ক নিউজ : ‘আজ খালেদা জিয়া হাসপাতালে বসেও বসে নেই। তিনি তার সেই গোষ্ঠীকে বাংলাদেশের বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন। তিনি হাসপাতালে বসেই ষড়যন্ত্রে লিপ্ত’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়ে আছেন, তারও চিকিৎসা করাতে হয়! সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে যে সম্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন- সেটি শেখ হাসিনার মহানুভবতা।’

আজ শনিবার রাজধানীর হাজারীবাগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন। খালিদ মাহমুদ আরও বলেন, ‘দেশের উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত এখন বিদেশ ষড়যন্ত্র করছে। তারা উন্নয়ন পছন্দ করছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কেবল জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আজ মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ করেন। এটি বাংলাদেশের জন্য অহংকারের। আজ এই দেশ সেই জায়গায় গেছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ও আমেরিকা বাংলার মানুষকে হত্যা করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এদেশের জনগণ সেটি প্রতিহত করেছে। এবারের যুদ্ধেও জনগণ অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করবে।’ এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit