মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

চারঘাটে মা হলেন নবম শ্রেণির ছাত্রী, স্বীকৃতি দিচ্ছেনা প্রেমিক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৯০ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নবম শ্রেণির এক ছাত্রী। রাজশাহী চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউনিয়ন পরিষদের মাড়িয়া শাহ্পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গত বছর (২০২১) ডিসেম্বর মাসে কিশোরীটি মা হন। বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করলেও এখন সন্তানের পিতার পরিচয় দিতে রাজি হচ্ছেনা তার প্রেমিক মো. সায়েম (১৯)। 

ওই ছাত্রী বলেন, ২০১৯ সালে একই গ্রামের মো. পলান শেখের ছেলে সায়েমের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সায়েম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্কে করেন। এর কিছু দিন পরে আমার গর্ভে সন্তান আসার বিষয়টি তাকে জানালে সে আমার বাচ্চার স্বীকৃতি দিতে আমাকে বিয়ে করার আশ্বাস দেন। কিছু দিন পর আমি বিষয়টি আমার পরিবারের সদস্যদের কাছে খুলে বলি ।
কিশোরী জানান, পরে আমার পরিবারের সদস্যরা বিষয়টি গ্রামের গন্যমাণ্য ব্যক্তিবর্গকে জানান। তারা সায়েমের পরিবারকে সমস্যাটি দ্রুত সমাধান করতে বলেন। কিন্তু তারা কোনো সমাধান না করে নিয়মিত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় ২২ জুন তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করি। তার কিছু দিন পরে সায়েমসহ তার পরিবারের সদস্যরা কোনো এক অদৃশ্য শক্তির কারনে জামিনে বেরিয়ে আসে এবং আমার পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়া অব্যাহত রাখে।
কিশোরীর করা অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সায়েমের পরিবারে সদস্যদের সাথে কথা বলতে গেলে তারা কিছু বলতে রাজি হয়নি।বিষয়ে রাজশাহী চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ওই নবম শ্রেণির ছাত্রী সায়েমসহ তার পরিবারে সদস্যদের বিরুদ্ধে মামলা করলে আসামীদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে আসামিরা জামিনে আছেন।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit