সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নরসিংদীতে চিকিৎসকের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় ভোগান্তিতে রোগীরা। বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী একই ওভারে সাজঘরে রবিন-শান্ত, চাপে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২১২ Time View

 

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ আলমাছ হোসেন মৃধা, গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহম্মাদ সাহাদাৎ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াসুর রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজ্জাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস হোসেনসহ জজশিপ-ম্যাজিস্ট্রেসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit