রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

শত ভাগ ভোট ও জোর করে ফলাফলের কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

ডেস্ক নিউজ : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে এক কেন্দ্রে শত ভাগ ভোট ও কয়েকটি কেন্দ্রে জোর করে ফলাফলের কাগজে স্বাক্ষর অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচন শুরুর প্রথম থেকেই ভোটারদের বাধা প্রদানসহ কয়েকটি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন খান। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ডিঙ্গামানিক ইউনিয়নের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকতারা প্রথম থেকেই আমার এজেন্টদের কে বিভিন্ন ভাবে ছোট করতেন। তাদের সাথে খারাপ ব্যহার করেছেন। ভোট চলাকালীন সময় কয়কটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন। বিশেষ করে ৩ নং দেওয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়। এই কেন্দ্রে ভোট বক্স খোলা থেকে শুরু করে শেষ গণনা পর্যন্ত কয়েক দফা আমার এজেন্টদের বের করে দেয়। তাদেরকে জোর করে ফলাফল সিটে স্বাক্ষর দেওয়ার জন্য কিন্তু তা তারা দেয়নি। ওই কেন্দ্র ভোটার সংখ্যা ২২২৬ এবং ভোট গ্রহণের সংখ্যাও ২২২৬। আমার প্রশ্ন ওই কেন্দ্র মৃত ভোটারের সংখ্যা প্রায় ১০০ জন এবং দেশের বাহিরে রয়েছে ৩০০ উপর।

এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলায় রয়েছে প্রায় ২০০ জন ভোটার। তাহলে এই ভোটগুলো কে দিল। আমি এই ব্যাপারে ৮ টি কেন্দ্রের পুনরায় গননা ও ৩ নং ওয়ার্ডে দেওয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাই। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন বলে জানান, আনারস প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন খান।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit