রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র মৈত্রীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী পলিটেকনিক শাখার তৎকালীন সহ -সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানির ১১তম মৃত্যুবার্ষিকীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্র মৈত্রী। শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা ছাত্র মৈত্রী সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে এবং ছাত্র মৈত্রী নেতা মুহয়ী শারদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রী’র আহ্বায়ক অ্যাড. নাসির মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন ব্রাহ্মণবড়িয়া সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, বিজয়নগর  উপজেলি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রী’র যুগ্ম আহ্বায়ক কাজী তানভীর মাহমুদ শিপন, জেলা যুব মৈত্রী’র সদস্য সচিব, সাবেক ছাত্র মৈত্রী নেতা কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতা শামসুউদ্দিন, ফিরোজ পাটুয়ারী,জেলা ছাত্রমৈত্রী’র সহ -সভাপতি ইসরাত জাহান বানি, স্কুল বিষয়ক সম্পাদক রূপম ধর, জেলা ছাত্র মৈত্রী  নেতা আইরিন মৃধা, তাবাসসুম মৃধা,  হোসাইন ইসলাম জয়,  হোমায়রা হিমু প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালের ৭ জানুয়ারি সন্ত্রাস, দখলদারিত্ব, ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের প্রাপ্য শিক্ষার অধিকারসহ দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে রাজশাহী পলিটেকনিকের তৎকালীন ছাত্রলীগের নিজাম-তুষার গং- এর অতর্কিত হামলায় নিহত হন রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি।  ২০১২ সালের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সানি হত্যার রায় হয়। রায়ে প্রধান আসামি নিজাম ও তুষারের মৃত্যদণ্ডসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের যাজ্জীবন এবং ১০ বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যদিও সে বিচারের রায় কার্যকরের দাবি ছাত্র মৈত্রী আজও জানিয়ে আসছে। দ্রুত বিচার কার্যকর করা হোক।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit