রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

রাজনৈতিক প্রতিহিংসায় তৈমুর মিথ্যাচার করছেন: ডা. আইভি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৫১ Time View

 

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুইবারের সাবেক মেয়র ও নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেছেন, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার মিথ্যাচার করছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সিটি করপোরেশনের উন্নয়ন স্বীকার করছেন না। উনি যে যে ওয়ার্ডে যাচ্ছেন সেখানেই উন্নয়ন দেখেও স্বীকার করছেন না। যদি তিনি বলেন আমি কাজ করি নাই তাহলে উনার ভাই কাউন্সিলর খোরশেদ নিজেই ব্যর্থ। কারণ তিনি যে ওয়ার্ডের ভোটার সেই ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর তার ছোটভাই খোরশেদ- ওই ওয়ার্ডে প্রায় দেড়শ কোটি টাকার কাজ হয়েছে।

বৃহস্পতিবার সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর  ওয়ার্ডে প্রচারণাকালে আইভী এসব কথা বলেন। তিনি দিনভর সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড, পাঠানটুলি, এসিআই পানির কলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথ সভা করেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বাদ্য-বাজনা ও নৌকার ব্যানার ফ্যাস্টুন প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার প্রচারণায় অংশ নেন।

আইভী এ সময় বলেন, আমরা ভোটের রাজনীতি করি, আমার লক্ষ্য হলো আমার ভোটার। বিএনপির নেতাকর্মীরা তার সাথে আছে কি নাই সেটা ভাবার সময় আমাদের নাই। ভোট দেয়ার মালিক যারা তারাই ভোট দিবে, তারা কি বলছে সেটা শোনেন। আমি ও আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত। তৃণমূল কর্মী ও মুক্তিযোদ্ধারাও আমার পাশে আছেন। কারণ আমি উন্নয়নের রাজনীতি করি। সাধারণ ভোটাররা আমার উন্নয়নের রাজনীতির সঙ্গে আছে। তাই ভোটররাই আমার পক্ষে ভোট চেয়ে প্রচারণা করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের এত মাথা ব্যথা নেই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (অ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকার) সঙ্গে বিএনপি নেতাকর্মীরা আছে বা নেই সেটি দেখার।

এক প্রশ্নের জবাবে আইভী বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এমপি শামীম ওসমানের সঙ্গে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আদর্শগতভাবে উনিও আওয়ামী লীগ করেন, আমিও করি। স্থানীয় অনেক কিছুর সঙ্গে মতের অমিল থাকতে পারে, দ্বিমত থাকতে পারে কিন্তু শামীম ওসমানের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই।

তিনি বলেন, তিনি (শামীম ওসমান) এমপি হিসেবে তো প্রচারণায় আসতে বা ভোট চাইতে আসতে পারেন না। কিন্তু শেখ হাসিনার কর্মীরা মাঠে আছেন কাজ করছেন।  আর তৃণমূলের কর্মীরা সব সময়ই আমার সাথে আছেন। বিগত নির্বাচনে ছিলেন, এখনো আছেন। তৃণমূলে কোনো বিভেদ নেই।

সিটি করপোরেশন থেকে জন্মসনদ পেতে ভোগান্তির বিষয়ে আইভী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি নতুন সিস্টেম চালু করেছে। এই সিস্টেমটি নতুন হওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারছেন না বলে কিছুটা বিলম্ব হচ্ছে। তাছাড়া একসঙ্গে অনেক চাপ পড়ার কারণে সার্ভারে কিছুটা জটিলতা হয়েছে। আমি দেখে এসেছিলাম ৪ হাজারের মতো পেন্ডিং ছিল। গত ৩ দিন আগেও খবর নিয়েছি মোটামুটি পেন্ডিংগুলো ক্লিয়ার হচ্ছে। তবে সেবা একাবারে পাচ্ছে না এটা সঠিক নয়।

ট্যাক্সের বিষয়টি স্ট্যান্ডবাজি করছেন বলে উল্লেখ করে আইভী বলেন, তৈমুর আলম খন্দকার এবার এই অপপ্রচার করছেন, গতবার বিএনপির প্রার্থী সাথাওয়াতও করেছিল। আমি ট্যাক্স বাড়াইনি। পাশাপাশি আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি মন্দিরের মসজিদের জায়গা দখল তো করিইনি- উল্টো ৭টা মসজিদ করে দিয়েছি। আইভী বলেন, নির্বাচন আসলে অপপ্রচার চলবেই। জনগণই আমাকে ভোট দেবে এবং জয়ের মালা আমাদের গলাতেই উঠবে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit