শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সূচকের বড় উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্ক নিউজ : সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিন বেলা ১০টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৭৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬০১ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪০টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ৭৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৫টির। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit