মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা?

দাম বাড়ছে ভোজ্য তেলের, বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৯ Time View

 

ডেস্ক নিউজ :  বিশ্ব বাজারের ভোজ্য তেলের দাম বেড়েছে। আর এ কারণ দেখিয়ে আবারও প্রতি লিটারে আট টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেছে এ খাতের ব্যবসায়ীরা। শনিবার থেকে নতুন দাম কার্যকরও করতে চান তাঁরা। এই বিষয়ে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে। চিঠিতে আগামী ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বৈঠক হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামান বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে রিফাইনাররা একটা প্রস্তাব দিয়েছে। আমরা এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ট্যারিফ কমিশনে পাঠিয়েছি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ৩টায় মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে।’

বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আট টাকা দাম বাড়িয়ে ১৬৮ টাকা দাম নির্ধারণের দাবি জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit